শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল জব্দ

Megna Tv

২৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬

#
গভীর রাতের অভিযানে নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

শেরপুরের নকলায় বিক্রির উদ্দেশে অবৈধভাবে মজুদকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা চাউল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহার চর মোড় এলাকার একটি দোকান থেকে ওই চাল জব্দ করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

এই ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

জানা যায়, রেহার চর মোড় এলাকার মো. চঞ্চল মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদের গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। এই তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে চাল গুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নেওয়া হয়। কিন্তু এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিভৃত গ্রাম এলাকা হওয়ায় রাতে কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুতফর রহমান আমিনুল হক। তারা চন্দ্রকোনা মধ্য বাজারে একটি গুডাউনে এই চাল মজুদ করে রাখেন। ধারণা করা হচ্ছে তাদের নিকট আত্মীয় কেউ এই ধরনের কাজ করে থাকতে পারেন।

ব্যাপারে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বলেন, কারা এই চাউল মজুদ করে রেখেছে তা বের করার জন্য তদন্তের প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামে একজনের নাম প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ব্যাপারে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied