মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

Megna Tv

২১ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগ্রহ

এবার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে আইসিসি। সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইসিসিকে চিঠি দিয়েছি, এখন আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি আমরা। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদেরকে আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে নিরাপত্তা দল আছে, নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে।

তিনি আরও বলেন, সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা জিনিস হচ্ছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলদেশ দলের যারা সমর্থক আছে উনারা যদি জাতীয় দলের জার্সি পড়ে যদি ঘোরাফেরা করে। তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি।

বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ স্থানে আয়োজন করা হোক এমন দাবি জানিয়েছিল বাংলাদেশ। তবে গুঞ্জন উঠেছে, কলকাতা থেকে টাইগারদের ম্যাচ সরানোর প্রস্তাব দিতে পারে আইসিসি। কিন্তু ভারত বা আইসিসির যদি এরকম কোনো পরিকল্পনা থাকে, তা গ্রহণ করবে না বাংলাদেশ বলে জানান ক্রীড়া উপদেষ্টা।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied