মিয়ানমার থেকে আসা স্বর্ণের বারসহ টেকনাফে আটক ১

Megna Tv

১০ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
টেকনাফ সীমান্তে স্বর্ণের বারসহ আটক মো. আরাফাত।

মিয়ানমার সীমান্ত থেকে পাচার হওয়া ৫৩ লাখ ২২ হাজার ৩০৩ টাকার স্বর্ণসহ টেকনাফ স্থলবন্দর থেকে মো. আরাফাত (৩৫) নামে এক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কোস্ট গার্ড টেকনাফ স্থলবন্দর সংলগ্ন টেকনাফ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন গভীর রাতে সন্দেহজনক এক ব্যক্তিকে বন্দরের মেইন গেট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য তাকে থামার সংকেত দেয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আরাফাত নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭ এর একজন রোহিঙ্গা শরণার্থী। পরবর্তীতে, কোস্ট গার্ড সদস্যরা আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে কোমরে পলিথিনে মোড়ানো রাবারের টিউবের মধ্য থেকে চারটি স্বর্ণের বার জব্দ করে। যার বাজারমূল্য ৫৩ লাখ ২২ হাজার ৩০৩ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, জব্দ স্বর্ণের বার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউস কর্তৃপক্ষের নিকট এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied