মার্শাল আর্ট কিং রুবেলের আদ্যোপান্ত (ভিডিও)

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
চিত্রনায়ক রুবেল। ছবি : সংগৃহীত

সিনেমার শেষ সিন। টেলিভিশনের সামনে বসা ছোট-বড় সব বয়সের দর্শক। পর্দায় দেখা যাচ্ছে ভিলেন তার জনা-ত্রিশেক সঙ্গী নিয়ে নায়কের পরিবার ও তার প্রেমিকাকে একটি পরিত্যক্ত এলাকায় জিম্মি করে রেখেছে। জিম্মি হওয়া সবার আহাজারিতে ভারি হয়ে উঠছে পরিবেশ। উপরওয়ালাকে স্মরণ করছে বারবার। এরমধ্যেই পর্দা কাঁপিয়ে কে যেন হাজির হয়ে শূন্যে দুই পা উঠিয়ে ভিলেনের দুজন সঙ্গীর থুতনি ভঁচকে দিল! এরপর সমানতালে চলল ফাইট! গতানুগতিক ঢিসুম-ঢিসুম না, চমৎকার সব মার্শাল আর্ট স্টান্ট দেখিয়ে এক নিমিষেই সবাইকে কুপোকাত!

আশি-নব্বইয়ের দশকে অ্যাকশন ছবির জয়জয়কার ছিল ঢাকাই সিনেমাতে। নায়ক জসীমের হাত ধরে সিনেমার অ্যাকশনে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। সেই বদলের পালে নতুন হাওয়া এনে দিয়েছিলেন মাসুদ পারভেজ, যাকে সবাই রুবেল নামে চেনেন।

চলচ্চিত্রে তিনি আবির্ভূত হয়েছিলেন কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল নিয়ে। বিশেষত রুবেলের সিনেমাগুলোর প্রতি তরুণ দর্শকের আগ্রহ ছিল দারুণ। তার ছবি হলে এলেই হুমড়ি খেয়ে পড়তেন দর্শক। কারণ রুবেলের কুংফু দেখার আনন্দটা মিস করতে চাইতেন না কেউ। শুধু সিনেমা হলে নয়, পাড়ার চায়ের দোকান বা বাড়িতে, সিনেমা শুরু হওয়ার দশ মিনিট আগে থেকেই ভিড় করতেন সিনেপ্রেমিরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied