সঙ্গে চাকু কেন রেখেছিলেন জানালেন আয়েশা

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।

ঢাকার মোহাম্মদপুরের বাসায় মা-মেয়েকে হত্যার আগের দিন সেখান থেকে দুই হাজার টাকা চুরি করেছিলেন গৃহকর্মী আয়েশা। গৃহকর্ত্রী লায়লা আফরোজ বিষয়টি টের পান। এ জন্য ঘটনার দিন আয়েশাকে চোখে চোখে রেখেছিলেন তিনি। সেদিন যখন মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী নিয়ে গৃহকর্মী বের হওয়ার প্রস্তুতি নেয়, তখন তিনি তাকে ধরে ফেলেন।

পুলিশে দেওয়ার ভয় দেখান। ধস্তাধস্তির একপর্যায়ে আয়েশা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বসে। এ দৃশ্য দেখে লায়লার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

গতকাল বুধবার মোছা. আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied