বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৫০০ ছাড়িয়েছে

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্যসহ ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে এই বিক্ষোভ চলছে। রোববারও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ফোনলাইন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নসহ নানা পদক্ষেপ নেওয়া হলেও প্রাণহানি থামেনি।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র দাবি, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। যার মধ্যে ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। আটক হয়েছেন ১০ হাজারের বেশি বিক্ষোভকারী। তবে ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দাঙ্গা উসকে দেয়ার অভিযোগ এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে আমাদের শিশু ও তরুণদের হত্যা করেছে, তারাই এখন আমাদের লোকদের নির্দেশ দিচ্ছে, তাদের এগিয়ে যেতে বলছে। নাশকতা চালাতেও উসকে দিচ্ছে তারা।’বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে বলে আগে থেকেই মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে বিক্ষোভকারীদের সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি।প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা হলে পাল্টা জবাব দেবে তেহরান। আর লক্ষ্যবস্তু হবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো। তার মন্তব্য এমন সময়ে এল, যখন ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হামাসের অত্যাধুনিক রকেট হামলায় কেঁপে উঠল তেল আবিব

#

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়, জানাল কাতার

#

তাইওয়ান প্রশ্নই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়: ট্রাম্পকে শি

#

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫, পোলিও টিকার জন্য যুদ্ধে বিরতি

#

৫ ফুট ৮ ইঞ্চি লম্বা ‘মুলেট’ চুল এই নারীর

#

বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটাতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

#

যুক্তরাষ্ট্র আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দিতে যাচ্ছে ইসরায়েলকে

#

নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চারের সফল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

#

ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

Link copied