কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু
৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোঃ আবুল কালাম, কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
বুধবার (০৫ নভেম্বর) সকালে তিনি নিজ গ্রাম পাশাপুরে বাবার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে স্থানীয় জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় আবুল কালাম বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখবে। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।”
গণসংযোগ কর্মসূচিতে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।