বাংলা বছরের শেষ দিন আজ

Megna Tv

২২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

আজ ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ—বাংলা বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি ও জীর্ণতাকে বিদায় জানিয়ে বাঙালি দাঁড়িয়ে আছে নতুন বছরের দ্বারপ্রান্তে। চৈত্রের প্রখর রোদ, শুকনো পাতার মর্মর আর বিদায়ের বেদনার সঙ্গে মিশে আছে নতুনের আশাবাদ ও উদ্দীপনা।

গ্রামবাংলায় এদিন আরও প্রাণবন্ত। পুরনো হিসাব চুকিয়ে হালখাতা খোলার প্রস্তুতি, ঘরে ঘরে নিরামিষ রান্না, ১৪ শাকের পদ ও ছাতু খাওয়ার ঐতিহ্য—সবই নতুন সূচনার প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা শিবপূজা ও ব্রত পালন করেন, আর পাহাড়ি জনগোষ্ঠী তিন দিনব্যাপী উৎসবে বরণ করে নেয় নববর্ষ। 

নগরজীবনে রূপ বদলালেও গ্রামীণ ঐতিহ্য এখনো বহমান। মেলা, যাত্রাপালা, পুতুলনাচ, লোকসংগীত ও লোকজ আয়োজনে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এবারও দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লোকশিল্প প্রদর্শনী, ধামাইল নৃত্য, জারিগান, পটগান, পুঁথিপাঠসহ নানা পরিবেশনা চলছে। যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ মঞ্চায়িত হচ্ছে গ্রামীণ লোকজ ঐতিহ্য তুলে ধরতে।

চৈত্র সংক্রান্তি শুধু একটি তারিখের সমাপ্তি নয়—এটি বাঙালির চিরন্তন ঐতিহ্য, যেখানে বিদায়ের বেদনা আর নতুনের আনন্দ একসঙ্গে বয়ে চলে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়াল

#

বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন এক্সপার্ট আইটি পার্ক

#

নিরপেক্ষতা বজায় রেখে সংসদ পরিচালনার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের

#

ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান

#

মাত্র একদিনের ব্যবধানে পাকিস্তানের দুই উজ্জ্বল আলেম নক্ষত্রের ইন্তেকাল

#

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াবে চীন

#

‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

#

বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান নবম

#

আপনারা কাঁদবেন না, গর্ব করবেন,

#

জিয়া আমাকে বাড়ি-গাড়ি দিতে চেয়েছিলেন: প্রধানমন্ত্রী

Link copied