নগদহাট ও অর্থোপেডিক হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই

Megna Tv

১১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: সমঝোতা স্মারক সই

গ্রাহকের আস্থাধন্য  প্রতিষ্ঠান নগদহাট বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশের হেলথ সেক্টরের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের মধ্যে সোমবার নগদহাট বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নগদহাট বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা এবং  বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার মো. আখতার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নগদহাট বাংলাদেশ লিমিটেডের এডমিন ডিরেক্টর মাহতাব ফারাহী, ব্যবস্থাপক সুজিত কুমার সাহা, সিনিয়র পার্টনার একুইজিশন অফিসার মোহাম্মদ রিয়াজ হোসেন এবং বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের একাউন্টস ম্যানেজার অমিত সরকার।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল এখন থেকে নগদহাটের  ডিসকাউন্ট পার্টনার হিসেবে যুক্ত হলো। নগদহাটের কর্মকর্তা-কর্মচারী, নগদহাটে কর্মরতদের পরিবারের সদস্য এবং নগদহাটের গ্রাহকরা এখন থেকে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালে বিভিন্ন টেস্ট বা চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে ১০% থেকে ৩০% পর্যন্ত  এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন।     

নগদহাট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা বলেন, এই মুহুর্তে বেশকিছু প্রতিষ্ঠান আমাদের সাথে ডিসকাউন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে, অসংখ্য প্রতিষ্ঠান নগদহাটের অফিশিয়াল ওয়েবসাইটে ডিসকাউন্ট পার্টনার হিসেবে যোগ দিতে আবেদন করেছে এবং বহু প্রতিষ্ঠান ডিসকাউন্ট পার্টনার হওয়ার বিষয়ে আগ্রহ পোষণ করেছে।

আমরা সামগ্রিক তথ্য যাচাই বাছাই করে শুধুমাত্র যোগ্য এবং স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহকেই ডিসকাউন্ট পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠানকে ডিসকাউন্ট পার্টনার হিসেবে যুক্ত করার দরুন আমাদের গ্রাহক এবং বিজনেস পার্টনার উভয় পক্ষই দারুনভাবে উপকৃত হচ্ছেন।

তিনি জানান বিভিন্ন প্রতিষ্ঠানকে ডিসকাউন্ট পার্টনার হিসেবে যোগ করার ফলে একদিকে নগদহাট বাংলাদেশ লিঃ এর গ্রাহকরা যেমন পণ্য ক্রয় বা সেবা গ্রহণের ক্ষেত্রে ডিসকাউন্ট উপভোগ করছেন অন্যদিকে ডিসকাউন্ট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানেরও গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ব্যবসার প্রসার ঘটছে। ডিসকাউন্ট পার্টনার যুক্ত করার মাধ্যমে নগদহাটেরও ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হচ্ছে। বস্তুত, ডিসকাউন্ট পার্টনার যুক্ত করার উদ্যোগটির মাধ্যমে সকল পক্ষই উপকৃত হচ্ছে। ইসরাফিল মোল্লা জানান ডিসকাউন্ট পার্টনার যুক্ত করার উদ্যোগটি সবার দ্বারাই প্রশংসিত হচ্ছে।  ইসরাফিল মোল্লা গ্রাহকের প্রত্যাশা পূরণে নগদহাটের পক্ষ থেকে আগামীতে আরও ভ্যালু এডেড সেবা সংযোজনের অঙ্গীকার করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied