ফলো অন এড়ানোর স্বস্তিতে লাঞ্চে বাংলাদেশ

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

ফলো অন এড়াতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ৭৫ রান। তবে ৩৫ বল ব্যবধানে সাজঘরে টপ অর্ডারের ব্যাটার। স্কোর বোর্ডে রান মাত্র ২৬। ফলো অনের সঙ্গে যোগ হয় নিজেদের সর্বনিম্ন ইংনিসে অলআউটের শঙ্কা।

তবে সপ্তম উইকেটে লিটন কুমার দাস মেহেদী হাসান মিরাজের জুটিতে ৪৩ রান করে প্রথমে সর্বনিম্ন স্কোরে অলআউটের শঙ্কা কাঁটায় বাংলাদেশ। পরে ফলো অনও এড়ায় টাইগাররা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ উইকেটে ৭৫ রান। মেহেদী ৩৩ লিটন ১৩ রানে অপরাজিত আছেন।

এর আগে বোলারদের দাপটে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই ওপেনার সাদমান ইসলাম জাকির হাসান। লক্ষ্য ছিল লিড নেওয়ার। তবে হতশ্রী ব্যাটিং আর ব্যাটারদের দায়িত্বহীনতায় লিড নেওয়া তো দূরের কথা, উল্টো ফলো অনের আশঙ্কায় রয়েছে সফরকারীরা।

দিনের শুরুতে থেকে অস্বস্তিতে ভুগছিলেন জাকির হাসান। ব্যক্তিগত রানে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবকার আহমেদের হাতে ধরা পড়েন তিনি। আরেক ওপেনার সাদমানকে সাজঘরে ফেরান খুররম। ২৩ বলে ১০ রানে বোল্ড হন বাঁহাতি ব্যাটার।

একই ওভারে খুররমের তৃতীয় শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে মুমিনুল হককে আউট করেন মীর হামজা। মাত্র ১৪ বলের মধ্যে উইকেট হারায় বাংলাদেশ।

মীর হামজার পরের শিকার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। উইকেটকিপারের হাতে ধরা পড়েন মুশফিক। এতে ফলো অনের পাশাপাশি সর্বনিম্ন রানের ইনিংসও চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রান, টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

খুররমের চতুর্থ শিকার সাকিব আল হাসান। দলীয় ২৬ রানে উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় কাঁপছে বাংলাদেশ। ফলো অন এড়াতে শান্তদের প্রয়োজন ৭৫ রান। লিটন দাস মেহেদী হাসান মিরাজের জুটিতে সর্বনিম্ন রানের স্কোর পেরিয়ে গেলেও ফলো অনের শঙ্কায় কাটেনি বাংলাদেশের। পরে ফলো অনও এড়ায় টাইগাররা।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied