টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নে বিশেষ ম্যাচ

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টের দেড়শ বছর পূর্তি হবে ২০২৭ সালে। ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে বিশেষ টেস্ট ম্যাচ হতে যাচ্ছে একই বছর। যেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। 

ঐতিহাসিক সেই ভেন্যুতে মার্চেই হবে মাইলফলকের এই   টেস্ট। টাইমলেস টেস্টের সেই সময় অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ সমতায় শেষ করেছিল সিরিজ।

টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টেও অস্ট্রেলিয়া কাকতালীয়ভাবে জেতে ৪৫ রানে!  

একই ঘোষণার দিনে ক্রিকেট অস্ট্রেলিয়া ও রাজ্য সরকার আবার মেলবোর্ন, সিডনি ও অ্যাডিলেড ওভালকে সাত বছরের জন্য নিয়মিত টেস্টের জন্য নির্ধারিত করে ফেলেছে। বক্সিং ডে টেস্ট হয়ে আসছে মেলবোর্নে, নিউ ইয়ার্স টেস্টের আয়োজকও সিডনি। নতুন ঘোষণায় ২০৩০-৩১ সাল পর্যন্ত ঐতিহাসিক টেস্টগুলো এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। ক্রিসমাসের আগের টেস্টের জন্য এই সাত বছর ভেন্যু হিসেবে নির্দিষ্ট থাকছে অ্যাডিলেডও।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied