মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ আজ

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

ভারত সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আগেই দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ফেলা টাইগারদের এই ম্যাচ প্রাপ্তিও আছে। এই ম্যাচটি জিতলে মাহমুদউল্লাহকে বড় উপহারই দেয়া হবে। কেননা, আজই যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন সাইলেন্ট কিলার। হায়দরাবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

MegnaTv 24

এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট। তবে ম্যাচ পণ্ড হবার সম্ভাবনা কম। রাজিব গান্ধি স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে হওয়া দুটি ম্যাচের প্রথমটি হয়েছিল ২০১৯ সালে। যেবার অজিদের দেয়া ১৮৭ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখে জিতেছিলে ভারত।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রান করেও জিততে পারেনি। এটাতেও ৬ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তবে ব্যাটিং সহায়ক পিচ হলেও এখানে দাপট থাকে স্পিনারদের। তাই বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। অভিষেক হবার সম্ভাবনা আছে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের।

বাংলাদেশের মিডলঅর্ডারের বড় ভরসা রিয়াদ। তাই শেষ ম্যাচেও তার কাছ থেকে বড় কিছুর আশা করতেই পারেন টাইগার ভক্তরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied