প্রবাসী করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ হলো

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, ই-মেইলে পাঠানো হবে তাদের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)।

এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত করদাতাদের ক্ষেত্রে আগে ওটিপি পাঠানো হতো বাংলাদেশে নিবন্ধিত মোবাইল নম্বরে, যা অনেকের জন্য জটিলতা তৈরি করত। এ সমস্যা সমাধানে এখন তাদের ই-মেইলেই পাঠানো হবে ওটিপি।


আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য ব্যক্তি শ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন।

অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া এখন আরো সহজ ও ঝামেলামুক্ত করেছে এনবিআর।

করদাতারা তাৎক্ষণিকভাবে ই-রিটার্নের স্বীকৃতি (acknowledgement slip) ও প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

প্রবাসী করতদাতাতের ওটিপি ই-মেইলেই পাঠানো হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী করদাতাদের পরিচয় ও অবস্থান যাচাইয়ের জন্য পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠাতে হবে ঠিকানায়। এরপর এনবিআর আবেদনকারীর ই-মেইলে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি পাঠাবে। ওই লিংকের মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।

ই-রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হয় না। তবে করদাতাকে নিজ হেফাজতে সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে বলে জানায় এনবিআর।

২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত অনলাইনে ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পদত্যাগের দাবি ওঠার পর সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

#

কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হলো জাতীয় ভ্যাট দিবস।

#

কুমিল্লায়  মাহে রমজানকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের  মিছিল  সমাবেশ অনুষ্ঠিত

#

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া

#

কুমিল্লার রসুলপুর রেলস্টেশনে ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

#

জন নিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

#

মালয়েশিয়া ফিরে যাচ্ছেন আজহারী, ফেসবুকে যা জানালেন

#

ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষতি কত, ক্ষতিপূরণ কে দেবে?

#

গুমের অভিযোগ: হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সর্বশেষ

Link copied