নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

Megna Tv

২২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শাহজাহানের মরদেহ শনিবার উদ্ধার করে কোস্টগার্ড।

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ শাহজাহানের (৪০) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তমরুদ্দির কোরালিয়া ঘাটে যাওয়ার সময় চর আতাউর সংলগ্ন মাঝ নদীতে ৩৫ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। সময় মোহাম্মদ শাহজাহান নিখোঁজ হন। তিনি তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

কোস্টগার্ডের দক্ষিণ জোন বিসিজি স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার প্রবির কুমার (পিও) মরদেহ উদ্ধারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ট্রলার ডুবির খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযানে নামে কোস্টগার্ড। রাতের অন্ধকারে বিরতি দিয়ে শনিবার ভোর থেকে আবারও অভিযান চালানো হয়। পরে আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ৩৫ যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে পাশের জেলে নৌকায় ৩৪ জন উঠতে পারলেও শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। তিনি কৃষি শ্রমিকের কাজ করতেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied