দেশ থেকে পালিয়ে যেতে চান ইউপি চেয়ারম্যান

Megna Tv

২৯ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি কামরুজ্জামান দেশ ছাড়তে স্থানীয় সরকারে আবেদন করেছেন। আবেদনটি সিলেট বিভাগীয় কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডিডিএলজি হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

নিরাপদে দেশ ছাড়তে তিনি এ আবেদন করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি সদ্য বিলুপ্ত হওয়া সাবেক সংসদ সদস্য আবু জাহিরের আপন সম্বন্ধী। ইতিমধ্যে তার আপন বোন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গাঢাকা দিয়েছেন।

স্থানীয়রা জানান, কামরুজ্জামান বশির আ.লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে অবৈধভাবে বিভিন্ন বালুমহাল দখল করে বালু উত্তোলন, টেন্ডারবাজি, স্কুলের সভাপতি পদ, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। আবু জাহিরের স্ত্রীর ভাই হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন।

তার এক ঘনিষ্ঠ আত্মীয় জানায়, বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে থাকাটা রিস্ক মনে করে লুকিয়ে ছুটির জন্য আবেদন করেছেন ইউএনও অফিসে। তিনি ছুটি পেলে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারবেন।

চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। আবু জাহিরের স্ত্রীর ভাই হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন।

তার এক ঘনিষ্ঠ আত্মীয় জানায়, বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে থাকাটা রিস্ক মনে করে লুকিয়ে ছুটির জন্য আবেদন করেছেন ইউএনও অফিসে। তিনি ছুটি পেলে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারবেন।

সুশীল সমাজের দাবি, এই ক্ষমতাশালী জুলুমকারীরা যদি এভাবে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে নজর রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

বাহুবল ইউএনও মনজুর আহসান বলেন, আবেদন করেছেন, ছুটি মঞ্জুর করবেন বিভাগীয় কমিশনার মহোদয়। উনার কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকিকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

চেয়ারম্যান কামরুজ্জামান বশির ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিসিএস ক্যাডার নিয়োগ দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে

#

ধানের শীষ যার কুসিকের কাউন্সিলররা তার- কুমিল্লায় বিএনপির প্রার্থীর পক্ষে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

#

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প , সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা সেবা

#

চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলায় দায়িত্ব পালন করবেন ইউএনও

#

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

#

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

#

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তারেক রহমান

#

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্যা নিশ্চিত করবে: হাফিজ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা