দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

Megna Tv

২৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মহাসিন ফকির।

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদ্রাসার সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ মহাসিন ফকির (২৩) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদ্রাসা সড়কে ঘটনা ঘটে। সময় নাসির উদ্দিন (২৬) নামে এক ব্যক্তি আহত হন।

নিহত মোহাম্মদ মহাসিন ফকির ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। আর আহত নাসির উদ্দীন মঠবাড়িয়া গুদিকাঠা এলাকার বাসিন্দা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে দুদিক থেকে মহসিন নাসির নামের দুজন মোটরসাইকেল চালিয়ে আসায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়ে গুরুতর আহত হন। পরে মহসিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সময় চিকিৎসক ডা. জেরিন সুলতানা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন শেরেবাংলা হাসপাতালের চিকিৎসক। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, বরিশাল হাসপাতালে মহসিনের মৃত্যু হয়েছে। ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied