জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দিলো মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দেয় মালয় ইমিগ্রেশন পুলিশ।

এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারী। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

MegnaTv 24

এর আগে, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় এ ইসলামি বক্তা। ফেসবুকে তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।

তিনি আরও লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

উল্লেখ্য, দীর্ঘ সাড়ে চার বছর পর গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মিজানুর রহমান আজহারী। তবে ৯ দিনের মাথায় ফের মালয়েশিয়ায় উদ্দেশে রওনা দেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বুয়েট শিক্ষার্থী আবরারের মৃত্যুর ৫ বছর, হাইকোর্টের নিষ্পত্তির অপেক্ষা

#

আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

#

সালমান-আনিসুল-জিয়াউলকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

#

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী যেমন হতে পারে এমপি নজরুলের ভবিষ্যৎ

#

নিরপেক্ষতা বজায় রেখে সংসদ পরিচালনার প্রতিশ্রুতি ডেপুটি স্পিকারের

#

চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে

#

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

#

আবারও টেকনাফে ঢুকে পড়ছে রোহিঙ্গারা

#

অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার স্বীকৃতি পেলেন ডিবিপ্রধান হারুন

#

খেলতে গিয়ে শিশুরা পেলো শটগান, উদ্ধার করলো সেনাবাহিনী

Link copied