আগামী হজে বিমানভাড়া কমছে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

Megna Tv

২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

আগামী বছর হজের খরচ কমিয়ে আনতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজযাত্রীদের ওপর আর্থিক চাপ কমাতে বিমানভাড়া সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'নুসুক কার্ড' বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি হজ এজেন্সি 'আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস' এবং সৌদি আরবের 'রাওয়াফ মিনা এজেন্সি' যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

হজ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সিদ্ধান্ত হয়েছে, কোনো এজেন্সি যদি হজযাত্রীদের সেবায় অবহেলা করে, তবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি বিমান মন্ত্রণালয়ের নিয়োজিত ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এবারই প্রথমবারের মতো হজযাত্রীরা দেশ থেকেই নুসুক কার্ড সংগ্রহ করতে পারছেন, যা আগে সৌদি আরবে গিয়ে সংগ্রহ করতে হতো। বিষয়টিকে হজ ব্যবস্থাপনার একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম কায়সার বলেন, বর্তমান সরকারের প্রস্তুতির সময় কম থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিময় নেতৃত্বে একটি সুশৃঙ্খল হজ উপহার দিতে সরকার বদ্ধপরিকর। তিনি হজযাত্রীদের সার্বক্ষণিক সহায়তার জন্য সৌদি আরবে লাল-সবুজ পতাকাবাহী হজ মিশনের কার্যক্রম জোরদার করার আশ্বাস দেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমদ মজুমদার জানান, মক্কায় হারাম শরিফে প্রবেশ ও আইনি জটিলতা এড়াতে নুসুক কার্ড অপরিহার্য। তবে এটি হারিয়ে গেলে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ নেই বলে হজযাত্রীদের সতর্ক করেন তিনি। কার্ডটি যাতে দেশে ফেলে যাওয়া বা হারিয়ে না যায়, সে জন্য বিমানে যাত্রার প্রাক্কালে বিতরণেরও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে ১৪টি হজ এজেন্সির যাত্রীদের হাতে নুসুক কার্ড তুলে দেওয়া হয়। এর ফলে সৌদি আরবে গিয়ে কার্ড সংগ্রহের বিড়ম্বনা ও দীর্ঘসূত্রতা থেকে হাজিরা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাদিকে গুলি করেছে ‘দাউদ খান’!

#

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব: তারেক রহমান

#

বাংলাদেশ-পাকিস্তান সম্মিলিত কাজ করার পরিকল্পনা

#

ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া অসসম্ভব-জামায়াত আমির

#

আসিফ মাহমুদকে নিয়ে এমপি হাসনাতের পোস্ট

#

পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

#

জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

#

দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

ছবি বিকৃতি, মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

Link copied