জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব-২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী লিপি আক্তার (৩৫)-কে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি তাঁর ১১ বছর বয়সী মেয়ে নিথি আক্তারকে নিয়ে কয়েক বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় নিথি আক্তার ঘরে ছিল এবং দুর্বৃত্তরা তাকে ভয়ভীতি দেখায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মা ও মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরদের চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর স্বর্ণালঙ্কার লুট করা হয়।

সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ওসি বাচ্ছু মিয়া জানান, বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied