জামায়াতের আহ্বান দলীয় বিচারকদের পদত্যাগ

Megna Tv

২০ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
জামায়াতের আহ্বান দলীয় বিচারকদের পদত্যাগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১০ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী সরকার গত ১৬ বছর যাবৎ দেশের বিচার বিভাগে সুবিধাভোগী, অযোগ্য, অদক্ষ দলীয় লোক বসিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে। বর্তমানে দেশের আদালতগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না।তিনি আরও বলেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার, সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আত্মস্বীকৃত শপথবদ্ধ রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের দ্বারা আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। তাই নাগরিকদের ন্যায়বিচার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা এবং দেশের সর্বোচ্চ আদালত যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দলীয় পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied