আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
৬ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬
সংগৃহীত ছবি
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সোমবার ( ১২ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।
শায়রুল বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি নেতারা বৈঠকে অংশ নেবেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটি সদস্যরা অংশ নেবেন।
#RAR