ছোট বোনের দাফনের প্রস্তুতিকালে মিলল বড় বোনের মৃত্যুর খবর

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু।

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে ডুবে স্কুলপড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মামুদনগর গ্রামের রিপন মিয়ার মেয়ে মাইশা আক্তার () নুরু মিয়ার মেয়ে শ্রাবনী আক্তার। স্থানীয় বিদ্যালয়ে মাইশা দ্বিতীয় শ্রেণি শ্রাবনী আক্তার চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মাইশা আক্তার শ্রাবণী আক্তারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের লোকজন তাদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে পুকুর পাড়ে মাইশার জুতা দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় মাইশাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে মাইশার যখন দাফনের প্রস্তুতি চলছিল ঠিক তখন খবর আসে শ্রাবনীর কোনো খোঁজ মিলছে না। পরে পরিবারের লোকজন ওই পুকুরেই তল্লাশি চালিয়ে শ্রাবনীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মাইশার চাচা ইসহাক মিয়া বলেন, গত বুধবার সন্ধ্যার পর থেকে মাইশাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে পুকুরপাড়ে মাইশার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে মরদেহ বাড়িতে আনার জানতে পারি শ্রাবনীও নিখোঁজ।

শ্রাবনী আক্তারের বাবা নুরু মিয়া বলেন, গতকাল বিকেলে মেয়েকে নিয়ে একসঙ্গে ভাত খেয়ে দোকানে এসেছি। সন্ধ্যার পর শ্রাবনী নিখোঁজ পুকুরের পানিতে ডুবে মাইশার মৃত্যুর খবর পাই। বাড়ি ফিরে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে তল্লাশি করলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এদিকে দুই চাচাতো বোনের মৃত্যুর খবরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল রাতে মামুদনগর গ্রামের দুই বোনের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ক্যাম্প থেকে পালানোর সময় ২৬০ রোহিঙ্গা আটক

#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি!

#

কালশি বস্তিতে আগুনে পুড়ল শতাধিক ঘর, পরিকল্পিত কিনা খতিয়ে দেখা হচ্ছে

#

হজরত শাহজালাল (র.)'র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

#

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

#

বিদেশগামী যাত্রীদের জন্য পুলিশের নির্দেশনা

#

পিরোজপুরে শতকোটি টাকা নিয়ে সমবায় সমিতির পরিচালক উধাও

#

গাইবান্ধায় সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

#

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির

Link copied