কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

Megna Tv

১৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

 কুষ্টিয়ার দৌলতপুর থানার পুলিশ, স্থানীয় জনগণের সহায়তায়, সম্প্রতি একাধিক হত্যা মামলার আসামি জামিরুল ইসলাম জামু (৩৫) কে গ্রেফতার করেছে। জামু দীর্ঘদিন ধরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।
জামিরুল ইসলাম জামু উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামের আবু আফফানের বড় ছেলে। তিনি ২০০৫ সালে তার আপন চাচীকে হত্যার দায়ে মেহেরপুর গাংনী থানায় দায়ের হওয়া মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। এরপর থেকেই জামি পলাতক ছিলেন।
বৃহস্পতিবার রাত ১২:৩০ মিনিটের দিকে জামিরুল ইসলাম জামু তার সহযোগীদের নিয়ে স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে তারিকুল হোসেন (৩০) কে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় জনগণ তাদের ধাওয়া করলে জামিরুল জামু ও তার সহযোগীরা পালিয়ে যায়, তবে জামু গ্রেপ্তার হয়ে যায়।
তারিকুল হোসেন জানান, ‘‘আমাকে অপহরণ করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে, এরপর আমি বাঁশঝাড়ে হাত-পা বেঁধে ফেলে রাখি এবং স্থানীয়রা আমাকে উদ্ধার করে জামিরুল ইসলাম জামুকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।’’
জামু গ্রুপের অপরাধমূলক কার্যকলাপ:
জামিরুল ইসলাম জামু এবং তার গ্রুপ দীর্ঘদিন ধরে শীতলাইপাড়া গ্রামে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে, যার মধ্যে একাধিক হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি এবং অপহরণ অন্তর্ভুক্ত। দৌলতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ রতন বলেন, ‘‘এই জামিরুল ইসলাম জামু গ্রুপের সন্ত্রাসী কার্যকলাপের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই আতঙ্কের মধ্যে ছিল।’’ তিনি আরও দাবি করেন, ‘‘এই গ্রুপের সকল সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত।’ স্থানীয় বাসিন্দা আকরামুল হক বলেন, ‘‘জামিরুল ইসলাম জামু সহ তার গ্রুপের সদস্যরা একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিল, এবং তারা নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের বিরুদ্ধে অপরাধ ঢাকার চেষ্টা করেছে।’’
এছাড়া সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন জানান, ‘‘জামিরুল ইসলাম জামু একটি সিরিয়াল কিলার। অর্থের বিনিময়ে সে যে কোন অপরাধ করতে প্রস্তুত।’’ তিনি আরও বলেন, ‘‘এলাকায় ত্রাস সৃষ্টি করে জামু এবং তার গ্রুপ লুটপাট ও হামলা চালিয়ে নিরীহ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল।’’
অভিযুক্ত তুহিন, যিনি জামিরুল ইসলাম জামুর সাথে সম্পর্কিত হওয়ার অভিযোগে অভিযুক্ত হন, দাবি করেছেন যে তার এবং জামু পরিবারের কোনো সম্পর্ক নেই এবং তিনি গত ৬-৭ বছরে জামিরুল ইসলাম জামুর সাথে একটিও কথা বলেননি। তিনি মিথ্যা অভিযোগের ভিত্তিতে নিজের পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন।
পুলিশের হস্তক্ষেপ: দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ‘‘স্থানীয়দের সহায়তায়, জামিরুল ইসলাম জামুকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’’
জামিরুল ইসলাম জামু এবং তার গ্রুপের অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসী এখন একত্রিত হয়ে আইনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলছে। এর মাধ্যমে দৌলতপুরের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন তারা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

#

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

#

কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!

#

যেখান থেকে আটক হন শিরীন শারমিন, তার নামে কয়টি মামলা আছে?

#

আলিফ হত্যা মামলা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরু

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

বাবা পরকিয়ায় বাধা দেওয়ায় ছেলেকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

#

নোয়াখালীতে আওয়ামী লীগের ৬ নেতাসহ আটক ১৮

#

সাবেক মন্ত্রী দীপু মনি-জয়ের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

সর্বশেষ

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

#

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied