কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

Megna Tv

২৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় সংঘর্ষের ঘটনায় ৮ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ অক্টোবর বেলা ১২টার দিকে কলেজের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, সকাল ১১টার দিকে কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভিন সিফাতের সঙ্গে শিক্ষার্থী জিসান ও ফাহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে আনে এবং তারা কলেজে প্রবেশ করে প্রতিপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ একটি বিশেষ অভিযানে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে সংঘর্ষে জড়িত ৮ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied