কুমিল্লা-মিরপুর সড়কে মরা গাছে ঝুঁকি

Megna Tv

১২ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
কুমিল্লা-মিরপুর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ মরা গাছ।

কুমিল্লা-মিরপুর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছ দুর্ঘটনার হুমকি হয়ে দাঁড়িয়ে আছে বহুদিন থেকেই। ফলে সামান্য ঝোড়ো বাতাসে এসব গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে পথচারী, সড়কে চলাচলরত যানবাহন, সড়কের পাশের বসতবাড়িতে বসবাসরত লোকজন সড়কের পাশের দোকানঘর। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এসব ঝুঁকিপূর্ণ মরা গাছ কেটে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ ওই সড়কে যাতায়াত করা পথচারী যানবাহন যাত্রীরা।

সরেজমিনে স্থানীয় বাসিন্দা, পরিবহনচালক যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়া হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ওঠা কুমিল্লা-মিরপুর সড়কটির দুপাশে দাঁড়িয়ে আছে অগণিত মৃত, অর্ধমৃত শুকিয়ে যাওয়া গাছ। সড়ক জনপথ বিভাগের অন্তর্ভুক্ত ওই সড়কের দুই পাশে লাগানো কড়ই শিশু প্রজাতির এসব বড় গাছ মারা গেছে অনেক দিন আগেই। এসব মরা গাছ গাছের ডালপালা সামান্য বাতাস বা ঝড়েই ভেঙে পড়ছে সড়কের ওপর। আর এতে দুর্ঘটনায় পড়ছে সড়কের পাশের দোকানঘর, বসতবাড়ি, পথচারী ওই সড়কে চলাচলকারী যাত্রীবাহী বিভিন্ন যানবাহন। এসব মরা গাছ কেটে নিয়ে এসব স্থানে নতুন করে গাছের চারা রোপণের কথা বলছেন স্থানীয়রা।

ওই সড়ক দিয়ে যাতায়াত করা সিএনজিচালিত অটোরিকশাচালক শাহ আলম জানান, দীর্ঘদিন হয়ে গেছে সড়কের পাশের গাছগুলো মরে গেছে। এসব গাছ বাতাসে প্রায়ই রাস্তার ওপর ভেঙে পড়ে। ছোটখাটো দুর্ঘটনাও মাঝে মাঝে ঘটে। বড় কোনো দুর্ঘটনার আগেই এসব মরা গাছ অপসারণ করা জরুরি হয়ে পড়েছে। রাস্তা দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে উঠেছে।

এই ব্যাপারে বুড়িচং ব্রাহ্মণপাড়ার দায়িত্বে থাকা উপজেলা বন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কের পাশের মরা গাছ কাটার বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করা হবে। আশা করছি, শিগগিরই সড়কের মরা গাছগুলো কেটে নেওয়া সম্ভব হবে এবং মরা গাছের জায়গায় নতুন করে গাছের চারা রোপণের উদ্যোগও নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জামানত হারিয়ে স্তব্ধ মাহি, মুখ খুললেন ভোটের পরদিন

#

চট্টগ্রাম ওয়াসার এমডিকে দিতে হবে ১৫ বছরের আয়ের হিসাব, পদত্যাগে আলটিমেটাম

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্যা নিশ্চিত করবে: হাফিজ

#

আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা বিএনপির

#

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতার সৌজন্য সাক্ষাৎ

#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

সালমান-আনিসুল-জিয়াউলকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

#

পরবর্তী সরকারের জন্য সাত দফা ‘পরিবেশ এজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

#

কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied