এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#

পুঁজিবাজারে নিবন্ধিত বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ও মোট সম্পদ (এনএভি) বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২ পয়সায়। গত বছরের জানুয়ারি-মার্চে যা ছিল ৮০ পয়সা। আলোচ্য সময়ে এককভাবে ইপিএস ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ টাকা।

রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৪তম সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি বছরের মার্চ শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির ব্যালান্স শিটের আকার দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৮৬ কোটি টাকা। গত বছরের মার্চে যা ছিল ২৫ হাজার ৬৩৯ কোটি টাকা। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের মার্চে ব্যাংকটির মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৪১০ কোটি টাকা। গতবছরের ডিসেম্বরে যা ছিল ১ হাজার ৩২৭ কোটি টাকা। এককভাবে এনএভি হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১ হাজার ২৯৩ কোটি টাকা।

এছাড়া সমন্বিতভাবে ২০২২ সালের মার্চে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৮ পয়সায়। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১৬ টাকা ৭৩  পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৪ পয়সা, গত ডিসেম্বরে যা ছিল ১৬ টাকা ৩১ পয়সা।

চলতি বছরের মার্চ শেষে আমানতের পরিমাণ সাড়ে ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১৫ হাজার ৮৩৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১৩ হাজার ৪৫৪ কোটি টাকা।

অন্যদিকে বিতরণকৃত ঋণের পরিমাণ ১১ হাজার ৮৬৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৬৫ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাজিম, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও  ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশীদ, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালে যাত্রা শুরু করা এনআরবিসি ব্যাংক ২০২১ সালে পুঁজিবাজারে নিবন্ধিত হয়। গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে সেবা কার্যক্রম ছড়িয়ে দিতে ব্যাংকটি ইতোমধ্যে ১০৩টি শাখা এবং দেড় হাজারটি উপশাখা, এজেন্ট পয়েন্ট ও বুথ চালু করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এস আলমের সম্পত্তি না কেনার পরামর্শ

#

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

#

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না: গভর্নর

#

আজ থেকে চেকে টাকা তোলার সীমা থাকছে না

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরির সুযোগ

#

পেপাল-পেওনিয়ার চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

#

মুনাফা বেড়েছে পূবালীর, কমেছে ওয়ান ব্যাংকের

সর্বশেষ

#

পেপাল-পেওনিয়ার চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

#

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

#

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরির সুযোগ

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

#

আজ থেকে চেকে টাকা তোলার সীমা থাকছে না

#

ইসলামী ব্যাংকের ঋনের থেকে অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ: চেয়ারম্যান

#

আগস্টে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার

#

ব্যাংক থেকে সর্বোচ্চ যে পরিমাণ টাকা তোলা যাবে

Link copied