চাকরি হারাচ্ছেন মেটার ৬ হাজারের বেশি কর্মী

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#

এবার চাকরি হারাচ্ছেন মেটার ছয় হাজারের বেশি কর্মী। যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কাজ করছেন। আগামী সপ্তাহে তাদের শেষ কর্মদিবস হতে পারে।

বিশ্ব বাজারে মন্দার কথা মাথায় রেখে গণছাঁটাই করছে মেটা। এর আগেও চাকরি হারিয়েছেন কয়েক হাজার কর্মী। 

মেটা প্রধান মার্ক জুকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছর মে মাসে কিছু কর্মীর চাকরি যেতে পারে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে চাকরি হারাতে পারেন ৬ হাজারের বেশি কর্মী। 

খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মেটা।

এর আগে গত বছর নভেম্বরে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। সম্ভবত সম্প্রতি বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করল জুকারবার্গের এই প্রতিষ্ঠান।

মেটার এক মুখপাত্র জানান, ছাঁটাইয়ের তৃতীয় ঢেউ আগামী সপ্তাহেই। বিজনেস টিমের উপর এর প্রভাব পড়বে। কবে থেকে তারা কাজ হারাচ্ছেন তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আজ থেকে সারাদেশে চালু হলো ‘বাংলা কিউআর’, সহজ হবে ডিজিটাল লেনদেন

#

মুহূর্তেই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

#

গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের পরিবর্তন করা হবে: তথ্য উপদেষ্টা

#

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকা ফেসবুকে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান

#

ফেসবুক কেন ফ্রিতে সবাইকে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে?

#

ঢাকায় গাগারিনের ভাস্কর্য—বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত

#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

#

স্মার্টফোনের ৫টি ঝুঁকিপূর্ণ অ্যাপ থাকলে ডিলিট করুন এখনই

#

ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার

#

হোয়াটসঅ্যাপে আসছে ‘আফটার রিডিং’ ফিচার, ১৫ মিনিটেই মুছে যাবে মেসেজ

সর্বশেষ

Link copied