২০ জনের স্কোয়েডেও নেই আফগানিস্তানের বিশ্ব সেরা অলরাউন্ডার রশিদ খান

Megna Tv

১৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
রশিদ খান ফাইল : ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে যাচ্ছে আফগানিস্তান। আগামী সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য ২০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)

ভারতের মাঠকে হোমভেন্যু বানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টই খেলবে আফগানরা। কিউইদের বিপক্ষে এটিই হবে আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ।

খেলোয়াড় হিসেবে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচের সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন না আফগান দলের অন্যতম বড় তারকা রশিদ খান। ২০ জনের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি এই লেগস্পিনারকে।

ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টদ্য হানড্রেড ২০২৪সালের আসরে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রশিদ খান। টেস্ট শুরুর আগে চোচ সেরে উঠার সম্ভাবনা নেই এই লেগির। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে রশিদের না থাকার কথা জানিয়েছেন এসিবির মুখপাত্র সাঈদ নাসিম সাদাত।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাঈদ নাসিম বলেছেন, ‘সম্প্রতি রশিদ ইনজুরিতে পড়েছিলেন। তাকে তিন থেকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও তিনি অনেকগুলো শেপেজেজা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে দীর্ঘ ফরম্যাটের জন্য তিনি যথেষ্ট সুস্থ নন।

তাদের পারফরম্যান্স ফিটনেস পর্যবেক্ষণ করে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড

হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলিখেল (উইকেটরক্ষক), শহিদুল্লাহ কামাল, গুলবাদিন নাইব, আফসার জাজাই (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, কায়েস আহমদ, জহির খান, নিজাত মাসউদ, ফরিদ আহমদ মালিক, নাভিদ জাদরান, খলিল আহমদ, ইয়ামা আরব, শামসুর রহমান।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘হলিউড স্টাইলে’ মাঠে হেলিকপ্টার নিয়ে নামলেন ওয়ার্নার

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

দুই তারকার পেনাল্টি গোলে রিয়ালের জয়

#

‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন’

#

২১ বছর পর এই প্রথম ব্যালন ডি’অর তালিকাতে নেই মেসি-রোনালদো

#

অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্সের বিপক্ষে নাটকীয় জয় বাংলাদেশ এইচপির

#

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাসান আলি

#

রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম তুললেন, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ

#

ইংল্যান্ড ক্রিকেটকে বিদায় জানালেন মঈন আলি

#

ভেঙে দেওয়া হলো বিসিবির কমিটি, তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied