হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Megna Tv

৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে সরকার। আজ রোববার (৮ মার্চ) সকালে আকস্মিক অভিযানে নামে র‍্যাব-২। অন্যদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালালের দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। 

সকাল থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ তিনটি সরকারি হাসপাতালে চিরুনি অভিযানে নামে র‍্যাব-২। সাধারণ রোগীদের ভোগান্তি ও দালাল চক্রের অপতৎপরতা রুখতেই এই ঝটিকা অভিযান। অভিযানে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেশ কয়েকজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শাস্তি প্রদান করেন। 

এদিকে, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পর্যবেক্ষণে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে তিনি ওয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা সরেজমিনে দেখেন। হাসপাতালের অব্যবস্থাপনা এবং লিডারশিপ সংকট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি হাসপাতালের বেডে ছারপোকা-তেলাপোকা দেখে বিস্মিত হন।  তিনি বলেন, ‍‌‘হাসপাতালের শৌচাগার থেকে শুরু করে বেড—সবকিছুতেই আমাদের নজরদারি থাকবে। আর দালালদের নিয়ে কথা পরিষ্কার; যদি কোনো হাসপাতালের ভেতরে দালাল পাওয়া যায়, তবে সেই কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই যাবে মানুষের দোরগোড়ায়।” 

মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব বড় হাসপাতালে এমন ঝটিকা পরিদর্শন চলবে। নির্দিষ্ট ডিউটি রোস্টার না মানলে চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 

হাসপাতালগুলোতে দালালমুক্ত পরিবেশ এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সমন্বিত উদ্যোগকে স্বাগত জানান ভুক্তভোগী রোগীরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কোনো সূত্রই ছাড় দেননি তদন্তকারীরা, মিলল ভিন্ন চিত্র

#

মানুষ-প্রতিষ্ঠান কেউ ফেরেশতা নয়, নতুন উদ্যমে কাজ করব: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়েছে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত

#

আর কত শিশুমৃত্যু

#

গরমে কতবার গোসল করা স্বাস্থ্যসম্মত?

#

দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

#

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, বয়স্করাও উপসর্গ নিয়ে হাসপাতালে

#

হামে গুরুতর সমস্যায় পড়ছে কারা, কী বলছেন চিকিৎসকরা

#

হাম: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১০ শিশুর

Link copied