সোনার দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে

Megna Tv

১৫ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সোনার দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এবার প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫০০ ডলার ছুঁয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু।

গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৪২৮ দশমিক শূন্য ৭ ডলার। সপ্তাহ শেষে সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম হয় ২ হাজার ৫০৭ দশমিক ৮২ ডলার।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির ফলে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হতে পারে। বর্তমানে দেশের বাজারে রেকর্ড দামেই সোনা বিক্রি হচ্ছে। নতুন করে দাম বাড়ানো হলে আরও উচ্চতায় উঠবে সোনার দাম।

দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারে পাকা সোনার দাম পর্যালোচনা করে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে। সোনার দাম কতটা বাড়ানো হবে সেই সিদ্ধান্ত কমিটি নেবে। দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করার পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ১০০ ডলার বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন দেশের বাজারে সোনার দাম বাড়বে।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার

#

আজ থেকে সারাদেশে চালু হলো ‘বাংলা কিউআর’, সহজ হবে ডিজিটাল লেনদেন

#

রপ্তানির তথ্য শিগগির সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা

#

ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের

#

চালের দাম কমেনি, মাংস ও সবজিতে কিছুটা স্বস্তি

#

বিতর্কিত সাক্ষাৎকারের পর ভক্তরা মুক্তির পক্ষে আওয়াজ তুলেছেন।

#

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১,৩২৭ কোটি টাকার রাজস্ব হারাতে পারে সরকার: সিপিডি

#

কুমিল্লা ইপিজেডের ছুটি বাড়লো আরও একদিন

#

চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ

Link copied