মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৬

Megna Tv

১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান।

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সেইফলাইনে পিকআপভ্যানের ধাক্কায় চার এইচএসসি পরীক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার ( অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন মিরসরাই কলেজের এইচএসসি পরীক্ষার্থী পূজা দে (১৮), রিয়া (২০) পথচারী মো. বেলাল (৫৫) এদের মধ্যে পূজা এবং রিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে এবং বেলাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

আহত পরীক্ষার্থী পূজা দে বলেন, সোমবার আমাদের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে আসার পথে নয়দুয়ারিয়া এলাকায় আমাদের বহনকারী সেইফলাইনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে আমরা বেশ কয়েকজন আহত হই।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রাহাত বলেন, মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত তিনজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নয়দুয়ারিয়া এলাকা থেকে দুর্ঘটনাকবলিত সেইফলাইন এবং পিকআপ দুটি জব্দ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ি দুটির চালক পলাতক রয়েছেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied