মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

Megna Tv

২০ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন পাকিস্তানি নাগরিক।

শুক্রবার (১২ অক্টোবর) মালয়েশিয়ার সময় বিকেলে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং-এর একটি নির্মাণাধীন তিনতলা ভবন ধসে এ দুর্ঘটনা ঘটে।

MegnaTv 24

সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে উদ্ধারকারী দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, ৩২ এবং ৪৯ বছর বয়সী দুই পাকিস্তানি নাগরিককে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং ৮টা ৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ প্রধান জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন।

এদিকে মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড দেখতে পায় যে, ৬০ থেকে ৮০ ফুটের একটি বিল্ডিংয়ের পুরো প্রথম তলাটি নীচের তলায় ভেঙে পড়ে, যা নির্মাণাধীন ছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তেহরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

#

‘শত্রু হামলার সাহস পাবে না এমন যুদ্ধবিরতি চায় ইরান’

#

সাংবাদিকসহ ৯২ মার্কিন নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

ঈদুল ফিতর নিয়ে আরব আমিরাতে জরুরি নির্দেশনা

#

নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করলেন আদালত

#

ইসরায়েলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগের সত্যতা পেয়েছে যুক্তরাষ্ট্র

#

রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সম্মতি চাচ্ছে ইউক্রেন

#

বাংলাদেশের প্রতি ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’ আইএমএফ

#

৭ অক্টোবরকে কেন্দ্র করে ইসরায়েলে ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহ-হামাসের

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied