বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটাতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
৪ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬
শেখ হাসিনা
নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে মঙ্গলবার বিকেলে জাতিসংঘের সুষম অর্থকাঠামো বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাবনা তুলে ধরেন।
[৩] বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তিনি বলেন, কোভিড মহামারির পর পরই ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বের মতো বাংলাদেশকেও অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। কিন্তু বাংলাদেশ তার সীমিত সম্পদ দিয়েই অর্থনীতির গতিধারা সচল রেখেছে। বাংলাদেশ কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি।
[৪] প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও দিয়েছেন[৫] এর আগে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অফ কমিউনিটি ক্লিনিক: ইনোভেটিভ এপ্রোচ এচিভিং ইউনিভার্সেল হেলথ কভারেজ ইনক্লুসিভ অব মেন্টাল হেলথ অ্যান্ড ডিজঅ্যাবিলিটি’ শীর্ষক উচ্চ-পর্যায়ের সাইড-ইভেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।
[৬] শেখ হাসিনা বলেন, কমিউনিটি ক্লিনিক একটি ধারণা যা বাংলাদেশে সময়ের পরীক্ষায় দাঁড়িয়ে গেছে। এটি এখন আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। জাতিসংঘ সাধারণ পরিষদ এই মডেলটিকে বাকি উন্নয়নশীল বিশ্বের জন্য একটি সর্বোত্তম অনুশীলন হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ এটিকে ‘শেখ হাসিনা উদ্যোগ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় তিনি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা বোধ করছেন।