বাবার দেখানো পথে হাঁটলেন ছেলে

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

১৯৭৭ সালে গ্রামীণ কৃষি উন্নয়নে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশে কৃষি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল সেই খাল খনন প্রকল্প। এবার বাবার দেখানো পথে হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের কৃষি ও পরিবেশ বাঁচাতে দিনাজপুর থেকে আবারও শুরু করলেন জনপ্রিয় এই কর্মসূচি।

১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর দেশ গড়ার কাজে নেমে পড়েন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আয়েশি জীবন রেখে কৃষক-শ্রমিকের সাথে কোদাল-কাস্তে নিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটেন প্রেসিডেন্ট জিয়া।গ্রামীণ উন্নয়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে দেশজুড়ে শুরু করেন খাল খনন কর্মসূচি। সে সময় ‘খাল খনন’ প্রকল্প ছিল শহীদ জিয়ার একটি জাতীয় আন্দোলন। বর্ষার পানি ধরে রাখা, সেচ ব্যবস্থার উন্নয়ন, নৌযোগাযোগ ফিরিয়ে আনা—সবকিছুর কেন্দ্রে ছিল এই উদ্যোগ। এতে গ্রামবাংলার ছোট-বড় খালগুলো ফিরে পেয়েছিল জীবনস্রোত।

১৯৭৭ থেকে ১৯৮১; এই সময়ের মধ্যে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রেখেছিল এই খাল খনন কর্মসূচি। বিআইআইএসএস জার্নালের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মধ্যে মোট ২৭৯টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়। কিন্তু জিয়াউর রহমান শহীদ হওয়ার পর মুখ থুবড়ে পড়ে এই প্রকল্প।

২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় জাতীয়তাবাদী দল বিএনপি। ফ্যাসিবাদের কষাঘাত পার করে দেশের এই গণতান্ত্রিক যাত্রায় হাল ধরেছেন জিয়াপুত্র তারেক রহমান। শহীদ জিয়া যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে পুনঃখনন কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী।

পাঁচ দশক পর নানাবাড়ি দিনাজপুরের সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে জনপ্রিয় এই কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। সোমবার থেকে একযোগে সারা দেশের ৪১ জেলায় শুরু হয়েছে এই খাল খনন কর্মসূচি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

#

গণভবনে লুট করা টাকা উদ্ধার

#

দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা।

#

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে টাকা, ছড়িয়ে পড়েছে আনন্দ

#

নৌপথে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের

#

আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে

#

দুই মাসের মধ্যে নদীর সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ উপদেষ্টার

Link copied