বল হাতে অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাকিব

দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই ঝলক দেখাচ্ছেন সাকিব আল হাসান। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসেও উইকেট তুলে নিয়েছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। আর তাতেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া হয়ে গেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

বুধবার (১১ সেপ্টেম্বর) জেমস রিউকে ফিরিয়ে ৩৫০ উইকেটের মাইলফলকটি স্পর্শ করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৬তম ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড ছুঁয়েছেন সাকিব।

MegnaTv 24

সাকিবের এমন কীর্তিতে প্রথম ইনিংসে ৩১৭ করা সমারসেট দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৪ রানে হারিয়েছে উইকেট। এখনও এক উইকেট হাতে থাকায় সাকিবের সামনে সুযোগ আছে ফাইফারের। তবে সেটি না হলেও দুই ইনিংসে উইকেট থাকবে সাকিবের নামের পাশে।

অবশ্য বল হাতে কীর্তি দেখালেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে ২৪ বলে ১২ রান করে থামতে হয়েছে তাকে। অবশ্য দ্বিতীয় ইনিংসে সেটা পুষিয়ে দেয়ার সুযোগ রয়েছে তার সামনে। আর সেটি হলে সারের জয়ে বড় ভূমিকা থাকবে সাকিবের। সেই সঙ্গে সারেকে চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা থাকবে তার।

কেননা, কাউন্টি চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচ এটি। যেই ম্যাচ নির্ধারণ করে দেবে চ্যাম্পিয়শিপের ভাগ্য। মূলত, এই ম্যাচের জন্যই সাকিবকে দলে টেনেছে সারে। এরপর ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে যোগ দেবেন সাকিব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied