প্রশ্ন ফাঁসের সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: শিক্ষা মন্ত্রণালয়

Megna Tv

২৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

প্রশ্ন ফাঁস হওয়ার সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে বলে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রকৃতপক্ষে প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নন।’

বিজ্ঞপ্তিতে জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রশ্ন ফাঁস সংক্রান্ত অপপ্রচার নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ করা হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এটি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের ১০  একনেক সভা। আজ ১৭ টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য সভায় তোলা হবে। যেখানে ১১ টি ভৌত অবকাঠামোগত উন্নয়ন, ৪ টি আর্থ সামাজিক উন্নয়ন, ২ টি পানি সম্পদ খাতের প্রকল্প। এছাড়া বিশেষ প্রকল্প হিসেবে সবিচালয়ে ২১ তলা ভবন নির্মানের একটি প্রকল্পও আজ উঠছে অনুমোদনের জন্য।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা প্রস্তাব বিএনপির

#

‘আমির হোসেন আমু আছেন’ সন্দেহে ঘেরাও করা হয় ভবন

#

বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কি কমবে?

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

কুমিল্লায় ফ্রিলান্সার ফারুকের উদ্যোগে ২ শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান

#

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

#

নেত্রকোণা-১ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী রফিকুজ্জামানের সংবাদ সম্মেলন

#

ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

#

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

#

কুবির বাস চাপায় একজন নিহত, বাস চালক সাময়িক বরখাস্ত

Link copied