নিখোঁজের ৩ দিন পর মাঠে মিলল শিশুর মরদেহ

Megna Tv

১৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
শিশু মো. আরিয়ান হোসেন সায়মন।

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিন পর ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় বাসিন্দারা উপজেলার কলাকান্দি বজলুর রহমান বালুর মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

শিশুটির নাম মো. আরিয়ান হোসেন সায়মন। সে কলাকান্দি গ্রামের উত্তরপাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে। সে স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আরিয়ান গত বুধবার (১৬ আগস্ট) বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে শুক্রবার (১৮ আগস্ট) তিতাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা খোরশেদা বেগম।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বালুর মাঠে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন।’


 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied