নারী বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা

Megna Tv

১৫ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে হওয়ার কথা আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। তবে বাংলাদেশে বিশ্বকাপ হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি থাকার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে বলেছেন।

আসিফ মাহমুদ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে। যেহেতু একটা সংকটকাল চলছে। আবার একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমাদের সবকিছু বিবেচনা করেই এগুতে হচ্ছে।’ বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলেও জানিয়েছেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সব কিছু বিবেচনায় এটা তো শুধু ক্রীড়া মন্ত্রণালয়ে নেই। এটা রাষ্ট্রীয় ব্যাপারও। ড. মুহাম্মদ ইউনুস স্যার (প্রধান উপদেষ্টা) আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবো। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবো।’বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুপস্থিত। তিনি পদত্যাগ করবেন বলেও শোনা যাচ্ছে। তাহলে বিসিবি কীভাবে চলবে এবং বড় কোনো পরিবর্তন আসবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন,‘আমরা সংস্কার করবো সিস্টেমের, ব্যক্তির না। সিস্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারে বদল আসবে এটা সুনিশ্চিত। তবে বোর্ডের ব্যাপারে যেটা হলো, গঠনতন্ত্র আছে। যারা দায়িত্বে আসবেন বা পাবেন তাদেরকে গঠনতন্ত্র আরও গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি যে অনিয়ম, দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। শুধু বিসিবি নয়, বাফুফেসহ অন্য ফেডারেশন যেগুলো আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied