হারের পরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন বার্সা কোচ

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বার্সেলোনা কোচ হানসি ফ্লিক

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার শুরুটা হয়েছে হতাশায়। দ্বিতীয় লুইস স্টেডিয়ামে তাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মোনাকো। অপ্রত্যাশিত হারের পরও অবশ্য উদ্বিগ্ন নন বার্সা কোচ হানসি ফ্লিক। বরং ইতিবাচক দিক খুঁজে শিষ্যদের প্রেরণা দেওয়ার চেষ্টা করছেন। 

বার্সার দুর্ভাগ্যজনক সূচনাই বিপদের কারণ হয় শেষ পর্যন্ত। ৮০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে তারা। মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে বার্সেলোনা ১০ মিনিটে দশ জনের দলে পরিণত হয়। জার্মান কিপার গোল কিকে ছোট পাস দিতে চেয়েছিলেন এরিক গার্সিয়াকে। কিন্তু আগেই বল পায়ে নিয়ে নেন মোনাকো খেলোয়াড় তাকুমি মিনামিনো। বক্সে বল নিয়ে ঢুকতে চেয়েছিলেন জাপানি ফরোয়ার্ড। তাকে থামাতে গিয়ে ফাউল করে গার্সিয়া দেখেন লাল কার্ড। 

লা লিগায় টানা পাঁচ ম্যাচ জয়ী বার্সাকে নিয়ে হারের পর ফ্লিক বলেছেন, ‘আসলে গার্সিয়ার লাল কার্ডই ম্যাচটার দৃশ্যপট পুরোপুরি বদলে দেয়। তার পরেও ইতিবাচক দিক আমি দেখতে পাচ্ছি। দলগতভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছি। আক্রমণও করেছি দলগতভাবে। আমাদের ‍সুযোগ ছিল। কিন্তু ওরা ছিল জেতার যোগ্য।’

হারের পর দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন ফ্লিক। অতীত ভুলে এখন ভবিষ্যতের জন্য দলকে মাথা তুলে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন, ‘দলকে বলেছি মাথা তুলে দাঁড়াতে। কারণ তারা পুরোপুরি হতাশাগ্রস্ত। ভুলে গেলে চলবে না, রবিবার আমাদের লা লিগায় ভিয়ারিয়াল ম্যাচে মনোযোগ দিতে হবে। এখনই সময় ঘুরে দাঁড়ানোর। আশা করছি, ছেলেরা আরও শক্তি নিয়ে ফিরে আসবে।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied