নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০
৫ দিন আগে
মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ আহত হয়েছে।
বুধবার দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেওয়ায় তাদের মধ্যে তর্কাতর্কি একপর্যায়ে রড, লাঠিসোটা, ইটপাটকেল নিক্ষেপে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।