হঠাৎ পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বোর্ডে আসা এই পরিচালক বৃহস্পতিবার সকালে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একাধিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইয়াসির বলেন, তিনি ব্যক্তিগত কারণেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “পুরো বিষয়টি একান্ত ব্যক্তিগত। দায়িত্বে থাকাকালীন সর্বোচ্চ চেষ্টা করেছি সঠিকভাবে কাজ করার।” কোনো চাপের কারণে পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে তা অস্বীকার করেন।

গত কয়েক মাসে বিসিবির পরিচালনা পরিষদে একাধিক পদত্যাগের ঘটনা ঘটেছে। এর আগে মার্চের শেষ দিকে আমজাদ হোসেন এবং জানুয়ারিতে ইশতিয়াক সাদেক পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। ইয়াসিরের পদত্যাগে সেই তালিকা আরও দীর্ঘ হলো।

উল্লেখ্য, গত বছরের বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হন, যার একজন ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied