সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা

Megna Tv

৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) এই মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদাত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত হলো

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

৩. কলেজ ক্যাম্পাস ও হলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সব ধরনের রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) এবং রাজনৈতিক-অরাজনৈতিক লবিং ও ক্লাব সমূহের কার্যক্রম সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

৪. বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।

৫. চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের অবিলম্বে হলে ফেরার আহ্বান জানানো হলো। একই সঙ্গে সব শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপরোক্ত বিষয়াবলী শনিবার থেকে বলবৎযোগ্য।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কোনো সূত্রই ছাড় দেননি তদন্তকারীরা, মিলল ভিন্ন চিত্র

#

মানুষ-প্রতিষ্ঠান কেউ ফেরেশতা নয়, নতুন উদ্যমে কাজ করব: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়েছে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত

#

আর কত শিশুমৃত্যু

#

গরমে কতবার গোসল করা স্বাস্থ্যসম্মত?

#

দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

#

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, বয়স্করাও উপসর্গ নিয়ে হাসপাতালে

#

হামে গুরুতর সমস্যায় পড়ছে কারা, কী বলছেন চিকিৎসকরা

#

হাম: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১০ শিশুর

Link copied