নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল

Megna Tv

২০ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬

#
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল।

পুলিশের বাধা উপেক্ষা করে দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের নেতৃত্বে পৌর এলাকায় মিছিলটি বের করা হয়।

পরে হাতিয়া থানা পুলিশ মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে দীর্ঘদিন পর দলের কর্মসূচি পালন করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন মিছিলে বাধা দেওয়ার বিষয়ে কালবেলার কাছে সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বিএনপির মিছিলে আমরা বাধা দিয়েছিলাম, তা উপেক্ষা করে তারা মিছিল করেছে।

দ্বীপ এলাকার বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘দেশের মানুষ মুক্তি চায়, প্রশ্নে আপোষ নাই। যতই হুমকি ধমকি মামলা নির্যাতন হোক মুক্তির সংগ্রামে আমরা নাম লিখেয়েছি। আমরা দেশের মানুষকে জালিম সরকারের শোষণ থেকে মুক্ত করার আগে ঘরে ফিরবো না। সংগ্রামে জীবন দিতে হলেও আমরা প্রস্তুত আছি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার তান্না, হরনী ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান দোলন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. আলী, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান শাহারাজ, নলচিরা ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপি নেতা রফিক উদ্দিন, মাইনুদ্দিন মোল্লা, শওকত ওসমান রাসেল, উপজেলা যুবদল সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদল সদস্য সচিব মোসলেহ উদ্দিন, যুবদল নেতা জিএস পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আ’লীগ গত ১৬ বছরে খুন-গুমের রাজত্ব কায়েম করেছিল- সাবেক এমপি ডাঃ তাহের

#

বেনজীরের স্ত্রী ও দুই মেয়েকে ফের দুদকে তলব

#

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নরের আয়কর নথি জব্দের আদেশ

#

বাণিজ্যের আড়ালে এক দশকে পাচার ৬৮৩০ কোটি ডলার

#

আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কাদের

#

মন্ত্রণালয় যা জানাল এইচএসসির ফলাফল নিয়ে

#

নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, চারদিন পর ভেসে উঠলো কলেজছাত্রের মরদেহ

#

সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামাতের মহাসমাবেশে জনতার ঢল

#

লঞ্চ টার্মিনালেও যাত্রীর উপচে পড়া ভিড়, যানজটহীন সড়ক পথ

#

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied