নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণে সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

Megna Tv

১৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণে সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালায় কেক কাটেন অতিথিরা

নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে খাজা আইটি পার্কে নগদহাট কর্পোরেট অফিস মিলনায়তনে কেক কেটে নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
নগদহাটের গ্রাহক, মার্চেন্ট , অ্যাফিলিয়েট মার্কেটার, রিসেলার ও শুভানুধ্যায়ীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এবং বিশাল পরিসরে সেলিব্রেশন অনুষ্ঠান ও এই উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে নগদহাটের গ্রাহক, মার্চেন্ট ,অ্যাফিলিয়েট মার্কেটার, রিসেলার ও শুভানুধ্যায়ীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে এই আড়ম্বরপূর্ণ, তথ্যবহুল ও আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নগদহাট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং জাতীয় যুব কাউন্সিলের সভাপতি মাসুদ আলম এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জনাব মোঃআখতার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিজ গ্রুপের উপদেষ্টা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় মহাপরিচালক জনাব মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে গত চার বছরে প্রতিষ্ঠানের অর্জিত সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি অতিথিদের সামনে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লা। নগদহাটের এডমিন ডিরেক্টর জনাব মাহতাব ফারাহির সঞ্চালনায় পরিচালিত এই অনুষ্ঠানে অতিথিদেও মধ্যে উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সুজিত কুমার সাহা,পরিচালক জনাব সেলিম হোসেন, পরিচালক জনাব অহিদুল ইসলাম শিপন, সিওও জনাব ইব্রাহীম খলিল সৌরভ এবং এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব হামিদুল হকসহ আরও অনেকে। অনুষ্ঠানে অথ্যবহুল বিজনেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব
কারিমুল মাওলা শামীম।


সভাপতির বক্তব্যে নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান এবং জাতীয় যুব কাউন্সিলের সভাপতি জনাব মাসুদ আলম সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা প্রোগ্রামটিকে অংশগ্রহণমূলক এবং সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন
করেন। নগদহাটের ৫ বছরের সফল অভিযাত্রায় সাথে থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন নগদহাট উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। সবার অকুণ্ঠ সমর্থন, সম্পৃক্ততা এবং সহযোগিতার মাধ্যমে তিনি নগদহাটকে দেশের অন্যতম উদ্যোক্তা বান্ধব ও একটি নেতৃত্বদানকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার সংকল্প ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় মহাপরিচালক জনাব মোঃ শহীদুল ইসলাম নবীন উদ্যোক্তাসহ সবাইকে আরও বেশি উদ্যমী ও কৌশলী হয়ে একসাথে আন্তরিকতার সাথে কাজ কওে ব্যবসায়িক সাফল্য নিশ্চিতের জন্য আহ্বান জানান। নিয়মতান্ত্রিকভাবে ও নিষ্ঠার সাথে কাজ করলে নবীন উদ্যোক্তারা অদূর ভবিষ্যতে আরও বড় সাফল্যের পানে এগিয়ে যাবে বলে তিনি দঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের প্রশিক্ষিত করার মাধ্যমে দেশের ক্রমবর্ধবান বেকারত্ব ও দারিদ্র দূরীকরণে নগদহাট আগামীতেও সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে। গত ৪ বছর ধরে গ্রাহকের প্রত্যাশা পূরণ করে ৫ম বর্ষে পদার্পণ করায় তিনি নগদহাট পরিবারকে অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রমিজ গ্রুপের উপদেষ্টা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব ড. মোঃ নাসির উদ্দিন ৫ম বর্ষে পদার্পণ করায় উদ্যোক্তাবান্ধব প্রতিষ্ঠান নগদহাট পরিবারের সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন বেকারত্ব সমস্যা দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধক। বেকারত্ব সমস্যার টেকসই সমাধান নিশ্চিতে দেশে বিপুল সংখ্যক উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তিনি বলেন নগদহাট গত ৪ বছরে বিপুল সংখ্যক উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও নগদহাটের এই প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জনাব মোঃ আখতার হোসেন দেশজুড়ে উদ্যোক্তা সংস্কৃতি তৈরির ব্যাপারে গুরত্বারোপ করেন। তিনি বলেন ব্যাপক পরিসরে উদ্যোক্তা সৃষ্টি ছাড়া দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। তিনি প্রোগ্রামে আগত সবাইকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন। জনাব মোঃ আখতার হোসেন বলেন সৃজনশীলতা, উদ্যম, প্রজ্ঞা , দূরদর্শীতা ও আত্মবিশ্বাসের সম্মিলনেই একজন সফল উদ্যোক্তা গড়ে উঠে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে উদ্যোক্তারাই
নিয়ামকের ভূমিকা পালন করবে বলে তিন আশা প্রকাশ করেন। উদ্যোক্তা তৈরি ও তাদের প্রশিক্ষিত করার ক্ষেত্রে তিনি সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন এই ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে নগদহাট একটি জনগুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় ভূমিকা পালন
করছে। সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা আয়োজনের জন্য তিনি নগদহাট পরিবারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের শিক্ষণীয় প্রোগ্রাম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। ব্যবসায়িক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনয়নে নগদহাট অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাফল্যের সাথে ৪ বছর অতিক্রম করে ৫ম বছরে পদার্পণ করায় তিনি নগদহাট পরিবারকে অভিনন্দন জানান। নগদহাটকে তিনি সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন।

এই তথ্যবহুল ও আনন্দঘন অনুষ্ঠানে মোট ১০০০ জন অতিথি উপস্থিত ছিলেন। নগদহাটের ৫ম বর্ষ পদার্পণের এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করার অংশ হিসেবে অতিথিদের উপস্থিতিতে এক সুবিশাল কেক কাটা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত সকল অতিথির জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
গ্রাহক ও শুভানুধ্যায়ীসহ আমন্ত্রিত অতিথিরা সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা সবাই নিয়মিত বিরতিতে এই ধরণের আনন্দঘন, তথ্যবহুল এবং দিক নির্দেশনামূলক অনুষ্ঠান আয়োজনের উপর গুরত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি নগদহাটের
চেয়ারম্যান জনাব মাসুদ আলম নগদহাটের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied