ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
চিকিৎসকদের ’শাটডাউনের’ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা,

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ডাক্তারদের ওপর হাত তুলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। রোগী ভর্তি নিয়ে পরপর তিনটি ঘটনা ঘটেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তিনটি ঘটনাই দুঃখজনক। কথায় কথায় ডাক্তারদের ওপর হাত তোলা এটা কখনই গ্রহণযোগ্য নয়। যারা ডাক্তারদের সঙ্গে এমন আচরণ করেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, যারা শাটডাউন দিয়েছে আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে তাদের কাছে অনুরোধ করছি তারা যেন রোগীদের কথা চিন্তা করে শাটডাউন তুলে নেন।

স্বাস্থ্য সচিব আকমল হোসেন আজাদ বলেন, এই ঘটনা তদন্ত করার জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন শিগগিরই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে বাংলা ট্রিবিউন রিপোর্ট ০৭ আগস্ট ২০২৪, ১৪:১৭

#

কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

#

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা প্রস্তাব বিএনপির

#

কুমিল্লা ইপিজেডের ছুটি বাড়লো আরও একদিন

#

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

#

সিলেটে নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

#

সংরক্ষিত মহিলা আসনে জামায়াত আমিরের স্ত্রীসহ আলোচনায় যারা

#

প্লট বরাদ্দে অনিয়ম: মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করলো দুদক

#

সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক মকসুদ:নিজ গ্রামে দাফন সম্পন্ন

#

এক দিনের বেতন দেবেন তথ্য-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

Link copied