খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি

Megna Tv

১১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতে কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত বাড়াই দাও। জাতির এই ক্রান্তিলগ্নে নেত্রীকে আজ ভীষণ প্রয়োজন।
বুধবার ৩ ডিসেম্বর বিকেলে কালীরবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, আমরা এমন এক নেত্রীর রাজনীতি করি যিনি তাঁর তাবত জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বৈরাচারী হাসিনার জেল জুলুম সহ্য করে দেশে থেকেছেন, এদেশের মুক্তিকামী জনগণের কথা ভেবে। দেশের এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ তিনি সংকটাপন্ন। আমরা আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি, আপনারাও মনখুলে নেত্রীর জন্য দোয়া করবেন। 
মঙ্গলবার ও বুধবার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকা হিসেবে বিভিন্ন এতিমখানায় ১৮ টি বকরী (খাশি) উপহার দেয়া হয়। 
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, তরিকুল ইসলাম সূজন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর হাজী আবদুস সালাম মাসুক, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied