ঈদের সম্ভাব্য তারিখ জানালো বাহরাইন

Megna Tv

২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী আগামী ২০ মার্চ শুক্রবার মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের এ তথ্য জানিয়েছেন। খবর বাহরাইনের গণমাধ্যম ডেইলি নিউজ অব বাহরাইনের।

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি রমজানের ২৯তম দিন। ইসলামী রীতি অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমে পরবর্তী মাসের সূচনা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।

ড. নাসের জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়)। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ উপস্থিত থাকবে না। এ কারণে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। তখন চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল।

রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল যে মাসটি ৩০ দিন পর্যন্ত যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। গত ৩ মার্চ সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের মাত্র অর্ধ ডিগ্রি ওপরে অবস্থান করছিল।

ড. নাসের জানান, চলতি সপ্তাহে বাহরাইনে রোজার সময়কাল প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট।

তিনি আরও বলেন, এ বছর রমজান এমন এক সময়ে পড়েছে যখন আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয় থাকে। সাধারণত প্রায় ১২ বছরের চন্দ্রচক্রে এই সময়টিকে সবচেয়ে নাতিশীতোষ্ণ ধরা হয়। ফেব্রুয়ারি ও মার্চের মৃদু আবহাওয়ার কারণে রোজা পালন তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিউ ইয়র্কে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী’ কানাডায় গ্রেফতার

#

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

#

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

নারী আসন সংরক্ষণ বিল ব্যর্থ, বিরোধী দলের সমালোচনায় মোদি

#

দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মাহদী আমিন

#

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

#

মালয়েশিয়ার পর্যটন মেলায় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

#

হামাসের সুড়ঙ্গ থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

#

ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত

#

তুরস্ক ও মিসরের প্রেসিডেন্টকে সালমানের ফোন

সর্বশেষ

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

#

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

#

সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

#

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

#

যেভাবে দিল্লির সবচেয়ে পরিচিত বিক্ষোভস্থল হয়ে উঠল যন্তর মন্তর

Link copied