আইন ও বিচার বিভাগে পূর্ণ সচিবের দায়িত্ব পেলেন গোলাম রব্বানী

Megna Tv

৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
মো. গোলাম রব্বানী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিবের দায়িত্ব পেলেন মো. গোলাম রব্বানী। এরআগে তিনি আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করে বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন,  বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।

উল্লেখ্য, মো. গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ (মুন্সেফ) হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস ১৩তম ব্যাচের সদস্য। এরআগে তিনি আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১), চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু

#

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছেন ইউএস-বাংলার কর্মীরা

#

২০ মে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

#

ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি চীনে

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

দ্বিতীয় উষ্ণতম জুলাই দেখলো বিশ্ব

#

কুষ্টিয়ায় ৩২টি সোনার বারসহ চার জন আটক

#

সিএমএইচ হাসপাতালে এখনও ২৬৪ শিক্ষার্থী চিকিৎসাধীন

#

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

#

২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

Link copied